× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মহামারীর যুগে ইরানের স্কুল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
ইরানের স্কুল

নিও নরমাল পরিস্থিতির সঙ্গে লড়াই করে আস্তে আস্তে ফের স্বাভাবিক ছন্দে ফেরার পথে চলা শুরু করেছে নানা দেশ।

সাত মাস বন্ধ থাকার পর গত শনিবার ইরানে খুলল স্কুল। বিভিন্ন কড়া স্বাস্থ্যবিধি মেনে প্রায় ১ কোটি ৫ লক্ষ শিক্ষার্থী ফের শিক্ষাঙ্গনে ফিরতে পারল।

এই অবস্থায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ববিধি মেনে ছোট ছোট প্লাস্টিকের এক একটি তাঁবুতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। করোনা সংক্রমণ থেকে যাতে বাঁচা যায় তার জন্যেই এই বিশেষ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

এই ছবি প্রথম শেয়ার করেন এক আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কর্মরতা জার্নালিস্ট ফারনাশ ফাশিহি ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন .”School in the age of pandemic in Iran.”-অর্থাৎ ‘মহামারীর যুগে ইরানের স্কুল। ’ ছবিটিতে পরিষ্কার দেখা যাচ্ছে খুদে ছাত্রীরা প্লাস্টিকের তাঁবুতে বলে রয়েছে ৷ তাঁদের মুখে কোনও মাস্ক নেই, নিজেদের খাতায় তারা লিখছে।


এ ক্যটাগরির আরো খবর..