× Banner
সর্বশেষ
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে

নিউজ ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিশদভাবে জানতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস

মহান মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় ইতিহাসের অংশ। সেই ইতিহাস যেন ভুলভাবে উপস্থাপন করা না হয়, সেজন্য আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিশদভাবে জানতে হবে। বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ ঢাকায় তথ্য ভবনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জনগণের কাছে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটির সাথে আমাদের পরিচয় জড়িয়ে রয়েছে। তাই তরুণ প্রজন্মের কাছে এ দিনটিকে যথাযথভাবে তুলে ধরতে হবে।

প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম বক্তব্য রাখেন। তথ্য ও সম্প্রচার সচিব এবং বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের মহাসচিব মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..