× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

শার্শা প্রতিনিধি

মহান বিজয় দিবস বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে বিজিবির পুষ্পস্তবক অর্পন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ

মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করলো বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি।
মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) সকালে  মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি’র কাশিপুর বিওপির সন্নিকটে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধি স্থলে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং  চিরস্মরনীয় করে রাখার জন্য প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..