ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই দায়িত্বশীল নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স) শানে বেয়াদবি এবং ধৃষ্টতা প্রদর্শনের প্রতিবাদে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আজ ৮ই জুন, রোজঃ বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে জনাব ববি হাজ্জাজ বলেন, “বিশ্বশান্তি এবং ভারতের ২০কোটির অধিক মুমিন মুসলমানদের জন্য ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার প্রচ্ছন্ন হুমকি৷ ভারতজুড়ে মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি৷ তবে এবার তাঁরা মুসলমানদের গভীরতম আবেগের স্থানে আঘাত করেছে। প্রতিটি মুসলমানের জীবনের থেকেও প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (স) এবং উম্মুল মু’মিনীন তাঁর পবিত্রতম স্ত্রীর নামে অশ্লীল শব্দ উচ্চারণের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলিম কওমের উপর আত্মিক আঘাত হেনেছে বিজেপির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল দুই নেতা। সংখ্যাগরিষ্ঠ ও ধর্মভীরু মুসলমানদের এই বাংলাদেশে যেই সরকার “মদিনা সনদ”কে উদাহরণ ধরে দেশ পরিচালনার কথা বলে, আর “মডেল মসজিদ” নির্মান করে, তাঁরা এরকম অশ্লীল, ন্যাক্কারজনক আঘাতের পরেও কিভাবে রাষ্ট্রীয়ভাবে চুপ থাকে? আমরা বিজেপি সরকারের দায়িত্বশীল দুই ব্যক্তির এই ক্ষমার অযোগ্য ধৃষ্টতা প্রদর্শনের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব চাই।”




