মস‌জি‌দের টাকা চু‌রির অপরা‌ধে,‌কি‌শোর কে পেট‌ু‌নি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের রোড খানকাহ্ শরীফ এলাকায় মসজিদের টাকা চুরির অপরাধে সুমন (১৪) নামের এক কিশোরকে মারধর করা হয়েছে।

 

সোমবার ওই এলাকার কয়েকজন যুবক ইসলামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে তাকে বেধড়ক বেত্রাঘাত করে।

 

সরেজমিন গিয়ে দেখা জানা গেছে, ইসলামনগর এলাকার ভ্যান চালক গোলাম হোসেনের ছেলে সুমন এলাকায় মসজিদ থেকে টাকা চুরি করেছে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে এলাকার পৌর কাউন্সিলর নূর ইসলাম ছুটু কিশোর সুমনকে ধরে নিয়ে আসে। প্রথমে টাকা চুরির কথা অস্বীকার করলেও মারপিটের পর সুমন টাকা চুরির কথা স্বীকার করে।

 

সুমন বলে, ‘আমি অভাবের কারণে চুরি করেছি। আমার ভুল হয়েছে। কিন্তু তারা আমাকে বাঁশ দিয়ে খুবই মেরেছে।’

 

কাউন্সিলর নূর ইসলাম ছুটু জানান, মসজিদের টাকা চুরির কারণে তাকে ধরে আনা হয়েছে। উত্তেজিত জনতা তাকে কিছুটা মারপিট করেছে। টাকা উদ্ধার করে তাকে ওর পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।

 

ঠাকুরগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল জানান, তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। কাউন্সিলর নূর ইসলাম ছুটু শিশুটি তার পরিবারের কাছে ফেরৎ দেওয়ার আশ্বাসে তারা চলে আসেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।