× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

মসজিদের ইমামকে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

নোয়াখালী প্রতিনিধি: কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিনকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালী সদর উপজেলার মাইজদী পৌরসভায়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজবাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জহির উদ্দিন কৃষ্ণরামপুর গ্রামের অহিদুর রহমানের ছেলে।

কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা ফিরোজ জানান, জহির উদ্দিন হুজুর দীর্ঘদিন ধরে ওই কৃষ্ণরামপুর মসজিদে ইমামতি করে আসছিলেন। তিনি ওই মসজিদের পাশে নিজবাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের  মতো তিনি রাতে ঘরেই ছিলেন। তবে রাতের কোনো এক সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে চলে যায়।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ মহূর্তে বলা যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..