× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মমতার শপথে অংশ নিতে কলকাতায় শিল্পমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কলকাতাঃ  পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে পৌঁছালেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ বাংলাদেশ বিমানে করে কলকাতার দমদমের নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন আমু। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বিমানবন্দরে স্বাগত জানান পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন আমুকে বিমানবন্দরে স্বাগত জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ।

বিমানবন্দরে নেমে আমু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণের পক্ষে শুভেচ্ছা নিয়ে এসেছেন।

বিমানবন্দরে আমুকে সাংবাদিকরা প্রশ্ন করেন- বাংলাদেশ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পনীতি অনুসরণ করবে কি না? তার উত্তরে আমু জানান, সেই বিষয় আলোচনা সাপেক্ষ। এখনই ওসব বিষয়ে কিছু বলা সম্ভব নয়। এর পরই তিনি কঠোর নিরাপত্তার মাধ্যমে বিমানবন্দর ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন। এ দিন শেখ  হাসিনা সরকারের পক্ষে মমতাকে পাঠানো হয় ২০ কেজি ইলিশ। মমতার কাছে সেই ইলিশ পৌঁছে দেওয়া হবে।

বিশেষজ্ঞ মহল মনে করছেন, শিল্পমন্ত্রী আর পদ্মার ইলিশ পাঠিয়ে শেখ হাসিনা কলকাতা ও ঢাকার মধ্যে সৌহার্দ্য এবং বিকাশের বার্তা দিতে চাইছেন। পাশাপাশি ইলিশ পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিস্তার পানি বণ্টনের কথা শেখ হাসিনা স্মরণ করিয়ে দিতে চাইছেন বলেও রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন।

আগামীকাল শুক্রবার দুপুর দেড়টা নাগাদ মমতা পশ্চিমবঙ্গের দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..