× Banner

মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাঁচ তারকা হোটেলগুলো

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দুই বিদেশি হত্যার পর খরা গেলেও ঘুরে দাঁড়িয়েছে দেশের পাঁচ তারকা হোটেলগুলো। দেশের সব পাঁচ তারকা হোটেলগুলোতেই বিদেশিদের অবস্থান এখন ৫০ শতাংশের বেশি। ২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা করায় সরকারি-বেসরকারি খাতে আরো আটটি পাঁচ তারকা হোটেল তৈরির কাজ চলছে বলে জানিয়েছে পর্যটন করপোরেশন।

পর্যটন করপোরেশনের হিসেবে প্রতিবছর দেশে আসা বিদেশিদের মধ্যে ৪০ শতাংশই আসেন ব্যবসা ও চাকুরির প্রয়োজনে। একটু আরাম-আয়েশ আর যাতায়াত সুবিধার কথা মাথায় রেখে তাদের বেশিরভাগই থাকেন পাঁচ তারকা হোটেলে।

দুই বিদেশি খুন হবার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বাংলাদেশ ভ্রমনে তাদের নাগরিকদের দেয় সতর্কতা। এতে পোশাক খাতের অনেক বিদেশি ক্রেতাই এদেশে তাদের নির্ধারিত সফর বাতিল করেন।

বছরের সেপ্টেম্বর থেকে মার্চ এই ছয় মাস পর্যটন ব্যবসার চাঙ্গা সময়। এখন সে সময়টাই চলছে বলে জানিয়েছে পাঁচ তারকা হোটেলের কর্মকর্তারা।

রাজধানীতে এখন পাঁচ তারকা হোটেল আছে পাঁচটি। এর মধ্যে সংস্কার কাজ চলছে শাহবাগের ইন্টার-কন্টিনেন্টালে। এটি বাদে সবগুলোই ভালো ব্যবসা করছে বলছে পর্যটন করপোরেশন।

আগামী বছর আরো তিন-চারটি পাঁচ তারকা হোটেল ব্যবসায় আসছে বলে জানিয়েছে সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..