মন্ত্রীর মরদেহ নাসিরনগরে, জনতার ঢল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৌঁছেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের লাশ। রোববার দুপুর ১২টা ১০ মিনিটে ছায়েদুল হকের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি নাসিরনগর ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। আর এদিকে প্রিয় মন্ত্রীকে শেষ বারের মতো দেখতে ঢল নেমেছে স্থানীয় জনতার।

এ সময় মন্ত্রীর মরদেহ গ্রহণ করেন আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে আসেন।

উপজেলার আশুতোষ পাইলট হাইস্কুল মাঠে বেলা ১১টায় তার দ্বিতীয় নামাজে জানাজা হয়। পরে মরহুমের লাশ নেয়া হয় তার নিজ গ্রাম পূর্বভাগে। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে ছায়েদুল হককে।

এরআগে আজ সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে শেষ বিদায় জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।