মন্ত্রণালয়ে রদবদল, ধর্ম প্রতিমন্ত্রী হতে পারেন ফরিদুল হক খান দুলাল

মন্ত্রণালয়ে রদবদল, ধর্ম প্রতিমন্ত্রী হতে পারেন ফরিদুল হক খান দুলাল

দীর্ঘ ৫ মাসের বেশি সময় শূন্য থাকার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আরও কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল আসতে পারে বলে গুঞ্জন চলছে।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথের জন্য ডাক পেতে পারেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি শপথ নিবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। আজ সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদুল হক খান বলেন, এ বিষয়ে এখনও তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। ওইদিন বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দ্বিতীয়বার তার হার্ট অ্যাটাক করে। এর পরপরই তিনি মারা যান। পরে করোনা পরীক্ষায় তার ফল পজেটিভ আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।