ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী লাবু চৌধুরী

ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী লাবু চৌধুরী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে তার নেতাকর্মীদের সাথে নিয়ে নগরকান্দার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুই উপজেলা হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন গাড়ীবহরে নৌকার মিছিলে মুখরিত হয়ে ওঠে সালথা-নগরকান্দার রাস্তা-ঘাট।  এসময় বাধ ভাঙ্গা জোয়াড়ে পরিনত হয়।
মনোনয়নপত্র জমা শেষে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সালথা-নগারকান্দার জনগণ ৭ই জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে বলে আমি বিশ্বাস করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।