গল্পটা মুক্তিযুদ্ধের। লিখেছেন ঔপন্যাসিক ও নাট্যকার রাবেয়া খাতুন। গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম। নাম ‘মধ্য রাতে সাত মাইল’।
নাটকটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও জেনী। পরিচালনা করেছেন আবুল হায়াত। নাটকের গল্প প্রসঙ্গে আবুল হায়াত জানালেন, এক সন্তানসম্ভবা স্ত্রী আর স্বামীর গল্প এটি। মুক্তিযুদ্ধের সময় এই দম্পতি গ্রামের দিকে যাত্রা করে।
রাতের আঁধারে সাত মাইল পথ হাঁটে তারা। কিন্তু শেষ পর্যন্ত কি গন্তব্যে পৌছে? তাদের এই যাত্রা ঘিরেই এগিয়েছে নাটকটির গল্প।
এ নাটকে আরও অভিনয় করেছেন নাজমুল হুদা, রজত, শফিক খান প্রমুখ। এটি প্রচারিত হবে ২৬ মার্চ রাত সাতটা ৫০ মিনিটে, চ্যানেল আইতে।