× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যবর্তী নির্বাচনের নামে রসিকতার প্রয়োজন নেই

admin
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী রসিকতার কোনো প্রয়োজন নেই। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোল প্লাজায় ‘অনলাইন ওয়েব বেইজড ওয়েয়িং স্কেল সিস্টেম’ উদ্বোধন শেষে  সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এরশাদের আগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। তবে বর্তমান সরকারের ওপর মধ্যবর্তী নির্বাচনে বাস্তবসম্মত কারণ বা তাগিদ এই মুহূর্তে নেই।

দলের সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আধুনিক টেকনোলজি এবং ঐতিহ্যের সঙ্গে সমন্বয় রেখে আগামীতে আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। যা ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..