× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে শিশুহত্যার দায় পশ্চিমাদের দিলেন পোপ

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

মধ্যপ্রাচ্যে শিশুহত্যায় পশ্চিমাদের দায়ী করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে হামলার কারণে শিশুদের নিহত হওয়ার ঘটনায় ইউরোপ এবং আমেরিকা দায়ী বলে উল্লেখ করেছেন তিনি।

দ্য আইরিশ টাইমস এক প্রতিবেদনে জানায়, ইতালির মিলানে সান কার্লো ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় মধ্যপ্রাচ্যের বিষয়টি তুলে ধরেন পোপ।

এসময় তিনি বলেন, যুদ্ধাঞ্চলে অস্ত্র বিক্রির মাধ্যমে যুদ্ধকে জিইয়ে রাখে ইউরোপ ও আমেরিকা। পশ্চিমারা যেসব অস্ত্র বিক্রি করে সেগুলো শিশু এবং মানুষ হত্যায় ব্যবহৃত হয়।

পোপ আরও বলেন, এসব আগ্নেয়াস্ত্র ছাড়া আফগানিস্তান, ইয়েমেন এবং সিরিয়ার মতো জায়গায় যুদ্ধ থাকতো না। যেসব দেশ অস্ত্র উৎপাদন ও বিক্রি করে তারা শিশু নিহত হওয়া এবং পরিবারগুলোর ধ্বংস হওয়ার দায় এড়াতে পারে না। এছাড়া পোপ অভিবাসীদের বিষয়েও অনেক কথা বলেছেন।

তিনি বলেন, শুধু অভিবাসীদের সন্ত্রাসী হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, আমাদেরও এরকম অনেকেই আছে। নাইজেরিয়ানরা মাফিয়া উদ্ভাবন করেনি। মাফিয়া উদ্ভাবন করেছি আমরা।

তিনি আরও বলেন, আমাদের যে কারোর সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিবাসীরা আমাদের জন্য সম্পদ নিয়ে আসে। অভিবাসীদের সাহায্যেই ইউরোপ এ অবস্থায় এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..