× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

মধুমাসে ফলের গন্ধে মৌ মৌ করুক চারিধার

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

নিঊজ ডেক্সঃ রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।

কবি কাজী নজরুলের কথায় তরুতল মেতে ওঠার সেই দিনগুলো শুরু হয়ে গেছে। রৌদ্রতপ্ত বৈশাখে গাছে গাছে এখন পাকছে আম, লিচু, কাঁঠাল, কালোজাম।

কোনওটা লাল কোনওটা হলুদ, কোনওটা পেকেছে গাঢ় কালো রঙ ধরে । এছাড়াও পেকেছে করমচা, জামরুল, আতা, বেল। মাঠে মাঠে পাক ধরেছে তরমুজ, ফুটি, বাঙ্গিতেও। বাহারি রঙের হরেক স্বাদের এসব ফলের গন্ধে ভরে উঠেছে চারিধার।

গাঁয়ে গাঁয়ে গাছের তলায় এখন এসবের গন্ধ। আর তাতে মেতেছে বাংলার মানুষ।

এটাইতো মধুমাসের সাধারণ চিত্র। তবে সেদিন বুঝি আর নেই। তরুতল মাতানো দূরন্ত শৈশব ভুলে অনেকেই আজ শহরমুখী। গাঁয়ে যারা থেকে গেছে তারাও কি পাচ্ছে এমন ফল আর ফলের গন্ধ।

ফল যা ফলে, তাও চলে আসে শহরে। শহরেতো আসবেই! কিন্তু কিভাবে? কেমন হবে সেই ফল? গাছ থেকে পেড়ে আনা, কিংবা মাঠ থেকে তুলে আনা এসব ফল-ফলাদির গায়ে যে বরণ তা হলুদ ঠিকই কিন্ত সে রঙ তো রাসয়নিকের ফসল। কিংবা ফলের ভেতরটাতে রাসয়নিক দিয়ে তবেই তা রাখা হচ্ছে অনেক বেশি সতেজ করে। আমরা এই সব ফল চাই না। মধুমাসের ফলের গন্ধে মৌ মৌ করুক চারিধার। আর তরুতল মাতুক গন্ধে-ছন্দে-আনন্দে।


এ ক্যটাগরির আরো খবর..