মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা’র কামারখালীতে মতবিনিময় সভা

মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা’র কামারখালীতে মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্লা।

শনিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)’র পরিষদ বর্গ সকল ইউ.পি. সদস্য নিয়ে কামারখালী চেয়ারম্যানের ঘরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা পরিষদের উপ- নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মধুখালী উপজেলা পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্লা বলেন আমি এই উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতিক প্রত্যাশী এবং আমি আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী। আমি এই উপ-নির্বাচনে প্রার্থী হয়ে বিজয় লাভ করে আপনাদের ১১টি ইউনিয়ন পরিষদ সহ ১টি পৌরসভা এবং মধুখালী উপজেলাবাসীকে খেদমত করতে চাই ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।