মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে মনোনয়ন দেওয়ায় মধুখালীতে সংবর্ধনা অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মির্জা মনিরুজ্জামান (বাচ্চু) কে নৌকা প্রতিকে মনোনয়ন পাওয়ায় গত সোমবার সকালে মধুখালী উপজেলা আওয়ামীলীগ অস্থায়ী অফিস কার্যালয়ে মির্জা মোজাফ্ধসঢ়;ফর মার্কেটের ২য় তলায় আওয়ামীলীগ নেতাকর্মীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এবং মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান (বাচ্চু),সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), যুগ্নঃসাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া,কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু),ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ (টোকন)।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আঃ সালাম মিয়া,বাবু রতন কুমার,সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান,কৃষি বিষয়ক সম্পাদক এ.কে. আজাদ, জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃ সুরাইয়া সালাম, পৌর প্যালেন মেয়র মোর্শেদা আক্তার ( মিনা), মোঃ হুমায়ন আহম্মেদ (রানা), মির্জা মাঝহারুল ইসলাম (মিলন) সহ মধুখালী উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান, ইউ.পি. সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ নেতাকর্মী ও সদস্য বৃন্দ। সবশেষে প্রার্থীকে সবাই ফুলের শুভেচ্ছা দিয়ে ধন্যবাদ জানিয়ে এবং মিষ্টি বিতরন করে অনুষ্ঠান শেষ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।