মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আটটি গ্রামের মানুষের আসা যাওয়ার একমাত্র পথ জিদারা বাশের সাঁকো। বাশের সাঁকো দিয়ে জিদারা খালের পাড়ের মানুষের ছেলেমেয়েদের একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কলাইকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া আড়পাড়া, উজানদিয়া, কলাইকান্দা, সিলেকান্দা, কোড়কদী, পাঁচকোড়কদী, বাগবাড়ী, ভাটী কোড়কদী এই আটটি গ্রামের মানুষ জিদারা বাশের সাঁকো পাড় হয়ে খুদে কোলা, গাবুরদিয়া, কলাগাছি, ভিটারমাঠ, কোড়কদী, হরিশংকরপুর, অতুরে, চেচোর বিল, ডাওবিল, ধামালে এই সকল মাঠে কৃষি কাজের জন্য যায়।
এমনকি গরু ছাগল, লাঙ্গল নিয়ে কৃষকের বাশের সাঁকো পাড়াপাড় ভীষণ কষ্টকর। তাই এই সকল মানুষের দাবী বাশের সাঁকোর পরিবর্তে ব্রীজ হলে কৃষকের কৃষি কাজ এবং মানুষের চলাফেরা সহ স্কুল ও কলেজে আসা যাওয়া করার চরম বিপদ থেকে মুক্তি পেতো। কারন বর্ষা মৌসুমে বাশের সাঁকো পাড় হওয়া চরম বিপদ ডেকে আনবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই বাশের সাঁকো ভাঙ্গা অবস্থায় মানুষ চলাফেরা করছে মেরামত করার কারো মাথাব্যাথা নাই। তাছাড়া বর্ষা মৌসুমে পাড়াপাড়ের কোন নৌকা ব্যবস্থা নাই বললেই চলে। আবার কৃষকের ফসল আনা নেওয়া করা খুবই বিপদ। তাই আটটি গ্রামের মানুষের দুঃখ দুরশতার চিন্তা করে জিদারায় একটি ব্রীজ নির্মাণ করার জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষের নিকট দাবী করেন।
সর্বপরি সরেজমিনে উর্দ্ধোতন কর্তৃপক্ষ তদন্তে এল মানুষের চরম দুঃখ দুরশতার চিত্র দেখতে পারবে। তাছাড়া আটটি গ্রামের মানুষ কত কষ্ট এবং অসহায় অবস্থায় আছে তাই চারটি ইউনিয়ন আড়পাড়া, ডুমাইন, কোড়কদী, মেগচামী চেয়ারম্যানের নিকট মানুষের দাবী অচিরেই উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বলে একটি জিদারা ব্রীজ নির্মাণ করা হোক যাতে মানুষের দুঃখ দুরদশা লাখব হয়। এবং সুন্দর ভাবে কৃষি কাজ করে ফসল উৎপাদন করে দেশের অভাব দূর করতে পারে।



