মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের আড়পাড়া ইউনিয়ানে ভবন না থাকার কারনে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভবন নির্মানের জন্য জমি ক্রয়ের উদ্দ্যোগ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার বিকালে আড়পাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে (চেয়ারম্যান বাড়ি) চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা এর সভাপতিত্বে ও মোঃ এহিয়া হোসাইনের সঞ্চলনায় আড়পাড়া ইউনিয়নের ভবন নির্মানের জন্য ও জমি ক্রয়ের তাগিদের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভবন নির্মানের জন্য জমি ক্রয়ের বিষয়ে ঐক্যমতে পৌছায় এবং জমি ক্রয়ের জন্য একটি কমিটি গঠনের গুরুত্ব আরোপ করেন।
সভায় উপস্থিত থেকে এবিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন কামারখালী বাজার বণিক সমিতি সভাপতি আলহাজ বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ বিশিষ্ঠ বক্তিত্ব বদরুল মণীর ফারুকী মোঃ সফিউর রহমান, মোঃ ফজলূল হক মিয়া, আজিজার রহমান, আড়পাড়া ঈদগাহ কমিটির সাধারন সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আব্দুর রাজ্জাক মৃধা কামারখালী বাজার বণিক সমতির সাধারন সম্পাদক আব্দুর সালাম মন্ডল খন্দকার গোলাম মোস্তফা, আঃ ওয়াদুদ শিকদার, আড়পাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওবাইদুর রহমান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আবু বাহার (এবি) ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান প্রমুখ এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

