তাহিরপুরে যাদুকাটা নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের জামাল উদ্দিনের মেয়ে অরজিনা বেগম (৮) ও ছেলে মাহফুজ আলম (৫)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,গত সোমবার সন্ধার সময় প্রচন্ড গরম অনুভব করে মাহফুজ আলম (৫) সবার চোখে ফাঁকি দিয়ে বাড়ির পাশে যাদুকাটা নদীতে গোসল করতে যায়। পিছনে পিছনে যার বড় বোন অরজিনা বেগম। গোসল করার এক প্রর্যায়ে নদীর গভীরে মাহফুজ ডুবে যায়। তা দেখে বোন অরজিনা বেগম ছোট ভাইকে বাচাঁতে এগিয়ে গেলে দু-জনেই পানিতে ডুবে ঘটনাস্থলে মারা যায়। পরিবারের লোকজন অরজিনা ও মাহফুজ কে বাড়িতে না পেয়ে খোঁজ-খুজিঁ শুরু করে।

খুঁজাখুজিঁর এক প্রর্যায়ে দু-জনের লাশ যাদুুকাটা নদীতে একজন আরেক জনকে জরিয়ে ধরা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদের লাশ উদ্ধর করে এলাকাবাসী। পরে রাত বারোটায় সময় তাদের লাশ দাফন করা হয়। এঘটনায় ঐ পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।