× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মধুখালীর কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চতুর্থ শ্রেনীর কর্মচারী সংকট লেখাপড়া বিঘ্নিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধি সহিদুল ইসলামঃ  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে কামারখালীতে অবস্থিত একটি মাত্র সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি বেসরকারীভাবে ১৯৭৩ সনে স্থাপিত স্বনাম যশ প্রতিপত্তির কারনে ২২/১২/১৯৮৭ সালে এই স্কুলটি সরকারীকরন হয়। বর্তমান এই স্কুলে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ছাত্রী সংখ্যা ১৬০ জন। শিক্ষক সংকট সহকারী প্রধান শিক্ষক ০১ জন সহকারী শিক্ষক ০৫ জন এবং চতুর্থ শ্রেনীর কর্মচারী ০৩ জন। বিশেষ করে গনিত, ব্যবসা শিক্ষা ও বাংলার কোন শিক্ষক নাই। অন্য স্কুল থেকে শিক্ষক এনে ক্লাস করানো হচ্ছে।

তাই ছাত্রীর অভিভাবকগন চরম হতাশায় আছে এবং দিন দিন ছাত্রীর সংখ্যা কম ও স্কুলের সুনাম নষ্ট হচ্ছে । স্কুলের প্রধান শিক্ষিকা নুরজাহান বেগম বলেন স্কুলে পরিপূর্ণ শিক্ষক ও চতুর্থ শ্রেনীর কর্মচারী না থাকার কারনে কোনক্রমে স্কুলের ভালদিক আশা কার যায়না। তিনি আরও বলেন এই স্কুল যখন বে-সরকারী ছিল তখন স্থানীয় পর্যায়ে শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা করা হতো। বর্তমান সরকারী হওয়ায় এবং পূর্বের শিক্ষক অবসরে যাওয়ায় বর্তমান শিক্ষকের চরম সংকট তাছারা যে সব এই স্কুলে বদলি হয়ে আসেন তারা কোনক্রমে থাকেন না আবার বদলি হয়ে চলে যান। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট আকুল আবেদন দ্রুত শিক্ষক এবং চতুর্থ শ্রেনীর কর্মচারী সংকট নিরসন হলে আগামী ২০১৬ সন থেকে স্কুলের ভাল দিক আশা করা যায় এই আশা ব্যাক্ত করেণ।


এ ক্যটাগরির আরো খবর..