× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মধুখালীতে হাসপাতালে দালাল বিরোধী অভিযান

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে ৪জনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন ২০০৯ এর ৪৪ ধারায়  ভ্রাম্যমান আদালত ৪জনকে জেল জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে উপজেলা সদরে অবস্থিত হেলথ কেয়ার ডায়গনষ্টিক ও পপুলার ডায়গনষ্টিক সেন্টারের ৪জন কর্মি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রোগী শিকারের জন্য অবস্থান করছিলেন। মধুখালী থানার উপ-পরিদর্শক মো.মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের এই অপকর্মের জন্য আটক করে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহারের ভ্রাম্যমান আদালতে  হাজির করলে জিজ্ঞাসাবদে তারা  রোগী শিকারের কথা শিকার করায় প্রত্যেককে  ২৮দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের নির্দেশ দেন।

দন্ড প্রাপ্তরা হলেন পপুলার ডায়াগোনিষ্টের বাবু এবং  শাহিনা বেগম,ও হেলথ কেয়ার ডায়াগোনিষ্টের শারমিন বেগম ও জোসনা বেগম।


এ ক্যটাগরির আরো খবর..