× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলার মধুখালী উপজেলা শাখার জাকজমকপূর্ণ ভাবে বুধবার মধুখালী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা -খুলনা মহাসড়ক সহ মধুখালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আকরাম খাঁন এর সভাপতিত্বে ও দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহারিয়া হোসেন শিথিল।

এ ছাড়া বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব বাবলু রায়, সদস্য ও জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, সদস্য হায়দার আলী মোল্যা, সাবেক পৌর আহবায়ক কনক হাসান মাসুদ, পৌর বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, উপজেলা মধুখালী যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামূল, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচ্বি শেখ তানভীর আহমেদ শিমুল প্রমুখ।

এ সময় মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হাবিবুর রহমান মিয়া হাবিব ও মধুখালী উপজেলার বিএনপি,পৌর বিএনপি সকল দল সহ.যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং সকল স্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন। সবশেষে সকলের নিকট ফরিদপুর-১আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ খন্দকার নাসিরুল ইসলামের জন্য দোয়া এবং ভোট চেয়ে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সুন্দরভাবে মনোরম পরিবেশে শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..