× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

নিউজ ডেক্স

মধুখালীতে ‘সমলয়’ পদ্ধতিতে ধান রোপন উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
মধুখালীতে ‘সমলয়’ পদ্ধতিতে ধান রোপন উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বøক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে রাইস ট্রান্স প্লান্টের সাহায্যে ‘সমলয়’ পদ্ধতিতে হাইব্রিড জাতের বোরো ধান রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কামালদিয়া মাঠে কৃষক মো. রবিউল শেখ ও মোঃ .সরোয়ার শেখের জমিতে উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভির রহমান, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ,উপসহকারি কৃষি কর্মকর্তা হুমায়ন কবির, গৌতম বসু সহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।

এ কর্মসূচিতে ট্রেতে চারা তৈরী করে এক সাথে ১শত ৫০ বিঘা (৫০ একর)জমিতে রাইস ট্রান্স প্লান্টের মাধ্যমে ১ শত ১০ জন চাষীর জমিতে ধানের চারা রোপন করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভির রহমান বলেন, এ পদ্ধতিতে ১ জন শ্রমিকের মাধ্যমে ঘন্টায় ১ বিঘা জমিতে ধানের চারা রোপন করা যায় এবং ৮ ঘন্টায় ৮ বিঘা জমিতে রোপন করার ফলে খরচ অনেক কমে যাবে। সনাতন পদ্ধতিতে ৮ বিঘা জমিতে ৩৫ জন শ্রমিক লাগে এবং খরচ তিনগুন বেশি হয়। এ পদ্ধতিটি মধুখালী উপজেলায় প্রথম চালু করা হলো।

রোপনকৃত ধান কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কর্তন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরী বলেন, কৃষি ক্ষেত্রে যান্ত্রিকীকরণ বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। ‘সমলয়’ পদ্ধতিতে ধান রোপন করলে কৃষকের খরচ কমবে এবং ধান চাষে লাভবান হবে।

সকলকে এ বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..