× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মধুখালীতে শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ৪ ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি: গতকাল ৭ এপ্রিল বৃহস্পতিবার ৪র্থ ধাপে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চেয়ারম্যান পদে ১৬জন, সংরক্ষিত মহিলা আসনে ৪০ জন এবং সাধারণ সদস্য পদে ১২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক এবং অপর রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের দপ্তরে।

এ চারটি ইউনিয়নে ভোট গ্রহণ আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। এদিকে আওয়ামীলীগ ৪টি ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা দিলেও দল থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে তিনটি ইউনিয়নে ৪ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এ ক্ষেত্রে বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই। ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন তাদের মধ্যে কামারখালী ইউনিয়নে, “কামারখালী ইউনিয়ন আ‘লীগের সভাপতি মো. জাহিদুর রহমান (বাবু) (আ‘লীগ), বর্তমান চেয়ারম্যান মো. লুৎফর রহমান (সতন্ত্র) উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেনচৌধুরী ইরান (বিএনপি)। বাগাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ফকির (বিএনপি), মো. মতিয়ার রহমান খান (আ‘লীগ), মো. মুরাদ মিয়া (স্বতন্ত্র), মো. মনিরুল ইসলাম (স্বতন্ত্র)। রায়পুর ইউনিয়নে মো. মোতালেব হোসেন মৃধা (আ‘লীগ), মো. কামরুজ্জামান (বিএনপি), উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সম্প্রতি আ‘লীগের যোগদান করেন এবং আ‘লীগের মনোনয়ন না পাওয়ায় বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন মিয়া (আ‘লীগ বিদ্রোহি), মো. সিরাজুল ইসলাম (ওয়ার্কার্স পার্টি)। জাহাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু (আ‘লীগ), মাসুদ খান (বিএনপি), আ‘লীগে মনোনয়ন চেয়ে না পাওয়া আজাদ রহমান টিক্কা (আ‘লীগ বিদ্রোহ), ইসহাক হোসেন ম্যোলা (আ‘লীগ বিদ্রোহী) আছাদুজ্জামন (স্বতন্ত্র)। জাহাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন দুই ভাই আজাদ রহমান ও আসাদুজ্জামান মনোনয়ন দাখিল করেছেন।

৪ জন প্রার্থী উপজেলা আওয়ামীলীগের কাছে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে মনোনয়ন দাখিল করায় তাদেরকে বিদ্রোহী হিসেবে ধরা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..