মধুখালী প্রতিনিধিঃ ঢাকায় গার্মেন্টস চাকুরী ছেড়ে এখন তিনি ভাল একজন কৃষক। শুধু কৃষক বললে ভুল হবে। তরুন উদ্যোক্তাও যাকে অনুসরণ করছেন অনেক তরুন থেকে অভিজ্ঞতাসম্পন্ন কৃষক।
তার বাগানে বর্তমানে বিভিন্ন জাতের আম, লিচু বেদেনা কদবেল, বারমাসি আমড়া, টমেটো, ফুলকপি, ব্রোকলী, লাউ সহ প্রায় ১৫ জাতের গাছ রয়েছে। তেতত্রিশ বছরের এই তরুন কৃষকের নাম মোঃ রবিউল আলম মুকুল। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোঃ ওয়াদুদ মোল্যার ও লুৎফুন নেছার ছোট ছেলে। ঢাকায় চাকরি করার পর চাকুরী ছেড়ে নিজ গ্রামের নিশ্চিন্তপুর মাঠে পৈতৃক ৯ বিঘা জমির ওপর গড়ে তোলেন সমন্বিত কৃষি খামার। নাম দেন ‘প্রজ্ঞা এগ্রো ফার্ম এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মেধা, পরিশ্রম আর মনোবলের কারণে ।
সেই সাথে এখানে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। খামারে নিয়মিত কাজ করছেন ৫জন শ্রমিক। মুকুল এর জন্ম ১৯৮৯ সালে। ওয়াদুদ মোল্যার ও লুৎফুন নেছার ছোট সন্তান তিনি। এইচএসসি পাস করে চাকুরী শেষে কিন্তু মুকুল কাজে মন বসাতে পারছিলেন না। নিজে কিছু করার কথা ভাবতেন। সব সময় তার গ্রামের কথা, কৃষি ও কৃষকের কথা মনে হতো। ভেতরে ভেতরে তাড়িয়ে বেড়াচ্ছিল সেই খামার করার স্বপ্ন। মুকুল পত্রপত্রিকায় দেশের বিভিন্ন স্থানের সফল খামারিদের গল্প আগ্রহ নিয়ে পড়তেন এবং সুযোগ পেলেই সে সব খামার পরিদর্শনে যেতেন। এই ভাবনা থেকেই ২০১৮ সালে ঢাকার চাকরি ছেড়ে দিয়ে নিজে নিশ্চিন্তপুর গ্রামের বাড়ী ফিরে যান। বাড়িতে গিয়ে স্বজনদের জানান নিজের স্বপ্নের কথা। শুরুতে অনেক বাধা পেয়েছেন।
শুরুতে মুকুল পারিবারিক সহায়তা নিয়ে নিজেই ৯ বিঘা জমির ওপর গড়ে তোলেন স্বপ্নের প্রজ্ঞা এগ্রো ফার্ম। প্রথমেই এই খামারের মধ্যে ৯ বিঘা জমিতে বিভিন্ন জাতের আম, বিভিন্ন জাতের লিচু, বেদেনা, কদবেল, বারমাসি আমড়া , টমেটো, ফুলকপি, ব্রোকলী, লাউ রোপন করেন। নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করতে মুকুল কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে কৃষির ওপর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এ ছাড়া যে কোনো পরামর্শের জন্য ছুটে যান কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের কাছে। তারাও বেশ যতœ সহকারে তাকে সাহায্য করেন। মুকুল বলেন, শিক্ষা শেষে কৃষিতে উদ্যোগ নেয়ার শুরুতে মানুষ হাসাহাসি করলেও এখন আমাদের খামার দেখে অনেক তরুন অনুপ্রাণিত হয়ে, কৃষি কাজে এগিয়ে আসছেন।
শিক্ষিত তরুনরা কৃষিতে এলে এই খাত আরো সমৃদ্ধ হবে বলে মনে করেন তিনি। সম্পৃক্ত মুকুল বলেন, কৃষি একটা বিজ্ঞান এবং এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষাবাদ করে উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব। শিক্ষা, প্রশিক্ষণ ছাড়া আধুনিক কৃষি অসম্ভব, এ জন্য শিক্ষিত তরুনদের কৃষিতে করতে পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে উদ্যোগ নিতে হবে। কৃষি নিয়ে পুরনো ধ্যান ধারণা থেকে সরে এসে মানসিকতার পরিবর্তন আনতে হবে সবার আগে। এ ক্ষেত্রে পরিবার, সমাজ, শিক্ষক, সরকারকে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিতে হবে। মুকুল বলেন, নিজে চাকরি নিয়ে থাকলে হয়তো এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম না। শিক্ষিত মানুষের পেশাও যে কৃষি হতে পারে আমাদের এই উদ্যোগের ফলে তা আজ এলাকা ও দেশের অনেক শিক্ষিত তরুনদের কাছে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।