× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

মধুখালীতে বিদ্যুৎতের লোড শেডিং ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

মধুখালী প্রতিনিধি ঃ মধুখালী উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে যে সকল ইউনিয়নে বিদ্যুৎ এর ছোয়া লেগেছে সে সকল ইউনিয়নে প্রতিনিয়ত সন্ধ্যা অর্থ্যাৎ মাগরিবের নামায অবস্থায় ৬.৩০মিনিটের সময় বিদ্যুৎতের লোড শেডিং শুরু হয়।

আর প্রায় ১ ঘন্টা পর বিদ্যুৎ এর আলো পাওয়া যায় ফলে সকল ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হয় যাহা সকলেই অনুভব করতে পারে না। অর্থ্যাৎ যারা বড়লোক ও আইপিএস ব্যবহার করার সামর্থ আছে তাই তাদের লোড শেডিং এর সমস্যা হয় না।

গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের চরম সমস্যা হয়। কারণ গরীবের আইপিএস ব্যবহার করা সম্ভব নয়। এব্যাপারে মধুখালী উপজেলা আবাসিক প্রকৌশলী অফিসার (বিদ্যুৎ বিভাগ) মোঃ মিজানুর রহমান এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই লোড শেডিং ফরিদপুর ডিপো থেকে করা হয়।

আমাদের আওতার বাহিরে। তাই অত্র মধুখালী উপজেলার অধিবাসীগণ দাবি করনে বিদ্যুৎতের ঘাটতি যদি থেকেই থাকে তাহলে এই গুরত্বপূর্ণ সময় লোড শেডিংটা না করে দিনরাত মিলে রাতে অথবা দিনে যেকোন সময় বিদ্যুৎতের লোড শেডিং করা হোক।


এ ক্যটাগরির আরো খবর..