মধুখালীতে বিকল্প জীবিকার জন্য ৬০ জেলে পেল বকনা বাছুর

ফরিদপুরের মধুখালী উপজেলার ১১টি ইউনিয়নের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতার অফিসের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত ) এর আওতায় মধুখালী উপজেলার ১১টি ইউনিয়নের ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের মাঝে ৬০ টি বকনা বাছুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এর সভাপতিত্বে বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সিনিয়র মৎস্য অফিসের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান । প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান বলেন, মৎস্য অফিস প্রান্তিক নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপহার স্বরূপ উপজেলার জেলেদের মাঝে বিনা মূল্যে বকনা বাছুর সহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলার সিনিয়র মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, মধুথালী উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এরফানুর রহমান , মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশ সহ অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।