× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পেইন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পেইন

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান সামসুদ্দিন মিয়ার ছেলে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ হাফিজুর রহমান মিয়া সাগর এর আয়োজনে এবং আড়পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর সহযোগীতায় আড়পাড়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের বসবাসীদের জন্য শুক্রবার সকালে ভাতুরিয়া পূর্ব আড়পাড়া গ্রামে সাগর মিয়ার ডেল্টাল কমিউনিটি ক্লিনিকে ও সালাউদ্দিন মিয়ার সুরশ্রী সংগীত একাডেমীতে বিনা ফি-তে রোগী দেখা হয়।

রোগী দেখেন আড়পাড়া গ্রামের মরহুম এনতাজ হোসেন মিয়ার ছেলে মোঃ আহম্মেদ হোসেন মিয়া আতর হোসেন এর পুত্র ডাঃ আবদুল্লাহ আল মুঈদ সিনিয়র প্রভাষক ডেন্টাল বিভাগ বিডিএস (ঢাকা) পিজিটি (ঢাকা), হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ঢাকা ও ডাঃ গোলাম জিনালী(জনী) এম.বিবি.এস ঢাকা মেডিসিন বিশেষজ্ঞ ডিএমইউ (আল্ট্রা)।

এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ হাফিজুর রহমান মিয়া সাগর, মোঃ সালাউদ্দিন মিয়া সোহেল, আড়পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবক মোঃ জাহিদুর রহমান প্রমুখ।

সার্বিক সহযোগীতায় ছিলেন মেডিপ্লাস এর এস.এম.পি মোঃ সেলিম রেজা, এসি মোঃ আবু রাহাত, আড়পাড়া গ্রামের মোঃ আবু নাইম, মোঃ হাবিবুর রহমান, মোঃ আরিফুল ইসলাম মিয়া , মোঃ কামাল হোসেন প্রমুখ।

পরিশেষে ডাক্তার ও পরিচালকের সাথে কথা বলে জানা যায় তিনি যেহেতু এই গ্রাম ও ইউনিয়নের ছেলে সেই হিসাবে প্রতিমাসে একবার তিনি ফ্রি চিিিকৎসা দিবেন এবং পরবর্তীতে সকলের সাবির্ক সহযোগীতায় আড়পাড়াতে একটি ডেন্টাল কমিউনিটি ক্লিনিক প্রতিষ্টা করবেন এই আশা রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..