মধুখালীতে চন্দনা নদীর সরু ব্রিজে নিত্য যানজট

মধুখালীতে চন্দনা নদীর সরু ব্রিজে নিত্য যানজট

ফরিদপুরের মধুখালী উপজেলার চন্দনা নদীতে ছোট পুরনো ব্রিজের কারনে বন্ধ আছে ভারী যান চলাচল। শুধু ছোট ছোট গাড়ি, অটো-রিকসা, ভ্যান চলে সরু এই সেতু দিয়ে। কিন্তু ব্রিজটি এতো সরু যে- পারাপারের সময় দুইপাড়ে তৈরি হয় দীর্ঘ যানজট।

জানা যায়, চন্দনা নদীতে মধুখালী মরিচ বাজার সংলগ্ন নির্মিত হয় এ ব্রিজ। এখান দিয়ে মধুখালী উপজেলার মানুষ খুব সহজেই যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারতো মধুখালী মরিচ বাজারের সাথে কিন্তু বৈকন্ঠপুর রাস্তাটি ব্যাপক পরিচিত লাভ করার ফলে বর্তমান ব্রীজটি ব্যাপক যানজট। সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচল বন্ধ রয়েছে পণ্যবাহী ও ভারী যানবাহন।

তবে সিএনজি চালিত অটোরিকশা, মটর সাইকেল, সাইকেল, ভ্যান সহ ছোট ছোট গাড়ি পারাপার হয় সরু এই ব্রীজ দিয়ে। যাত্রী ও চালকরা বলছেন ব্রীজটি এতই সরু যে- দুটি অটোরিকশা একসাথে সাচ্ছন্দ্যে পারাপার হতে আটকে যাওয়ার উপক্রম হয়।

এ কারণে দুইপাড়ে তীব্র যানজট স্থায়ী ভোগান্তির রূপ নয়ে। চালক ও যাত্রীদের দাবি- অতিসত্বর নতুন ব্রীজ করা না হলে ভ‚লে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।