মধুখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার পুড়িয়ে দিয়েছে প্রশাসন

মধুখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার পুড়িয়ে দিয়েছে প্রশাসন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালীতে অবৈধভাবে বালু তোলার অভিযান চালিয়ে খনন যন্ত্র (ড্রেজার) পুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুরের গড়াই নদীতে ড্রেজার আগুন দেওয়া হয়। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা যৌথভাবে এই অভিযান চালান। জানা যায় গড়াই নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে একটি মহল দীর্ঘদিন ধরে বালু তুলছিল।

উপজেলা প্রশাসন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ড্রেজারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেন অভিযান পরিচালনার সময় কোন ব্যক্তিকে পাওয়া যায়নি এ কারনে কোন জরিমান করা হয়নি। তবে ড্রেজারে আগুন দিয়ে নষ্ট করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন অবৈধভাবে বালু তোলার বিষয়ে সরকারের পক্ষ হতে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। কাউকেই ছাড় দেওয়া হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।