× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

মদ বিয়ার হুইস্কিকে প্রকাশ্যে বিক্রি করার আহবান

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

ডেস্ক রিপোর্টঃ এবার মদ বিয়ারকে প্রকাশ্যে বিক্রি করার আহবান জানালেন আওয়ামীপন্থী সাংবাদিক পীর হাবিব! পীর হাবিবের মালিকানাধীন অনলাইন পোর্টাল পূর্বপশ্চিমের এক কলামে তিনি এই আহবান জানান..

কিশোর ও যুবকদের ইয়াবা মুক্ত রাখতে তিনি বলেন, পশ্চিমা দেশ তো বটেই, অনেক মুসলিম দেশেও হার্ড ড্রিংকস, বিয়ার প্রাপ্ত বয়স্কদের জন্য প্রকাশ্যে সহজলভ্য। এমনকি সিগারেট পর্যন্ত অপ্রাপ্ত বয়স্কদের কাছে বিক্রি হয় না। বিক্রি হলে বিক্রেতাকে দণ্ড ভোগ করতে হয়। বাংলাদেশে যে তারুণ সমাজ বিপ্লবের, সমাজ প্রগতির চাকা বা শক্তি হিসাবে আবির্ভূত, যে কিশোর-কিশোরী-তরুণ, তরুণী ভবিষ্যত নেতৃত্ব হিসাবে গড়ে উঠার কথা; তার কাছে গোপন পথে মাদক, ফেনসিডিল, মরণ নেশা ইয়াবা সহজলভ্য। চড়া দামে গোপনে নিয়মিত ইয়াবা, ফেনসিডিল কিনতে পারে। কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র সেটি রুখতে পারে না। গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা ইয়াবার আগ্রাসনের মুখে অসহায়। ইয়াবার আগ্রাসনে ফেনসিডিলের রমরমা বাণিজ্যে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। লিভার-কিডনি, হার্ট, চোখের দ্যুতি একের পর এক অঙ্গ হারিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তবুও তারা সেটি যখন তখন হাত বাড়ালেই পেতে পারে। ঘরের দরজায় সরবররাহকারীরা দিয়ে আসে। নগদ টাকা না থাকলে ডিলাররা বাকিতে দেয়। অনেক টাকা জমা হলে সন্ত্রাসী দিয়ে তরুণের ওপর চাপ সৃষ্টি করে। তারা তখন চড়াও হয় টাকার জন্য মা-বাবার ওপর। সকল বোধশক্তি হারিয়ে মরণ নেশার টাকার জন্য মারমূখী হয়ে উঠে।

রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত যারা তারা চিন্তাও করতে পারছেন, পরিস্থিতি কতটা ভয়ংকর। অবস্থা এমন দাঁড়িয়েছে, মৃত্যুর দাওয়াই হিসাবে ইয়াবা গোপনে কেনা যাবে অনেক দামে। কিন্তু অল্প দামে স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর বিয়ার কেনা যাবে না প্রকাশ্য দিবালোকে। ইয়াবার বিরুদ্ধে, ফেনসিডিলের বিরুদ্ধে বিয়ার, হুইস্কি সহজলভ্য করে দিলে, লাইসেন্স চালু করলে দেশজুড়ে মরণ নেশা ইয়াবা ও ফেনসিডিল থেকে জেনারেশন যেমন মুক্ত হবে, তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়বে না, দেশজুড়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইয়াবা-ফেনসিডিলের অবৈধ গোপন সর্বনাশা বাণিজ্য বন্ধ করে দিয়ে দেশজুড়ে পাব চালু ও বিয়ার বিক্রির সুবিধা স্টেশনারী দোকনগুলোতে দিলে অসুবিধা কোথায়?
রাজনীতির জন্য, ধর্মের জন্য বিয়ার, হার্ড ড্রিংকস হারাম বলে নিষিদ্ধ করে রাখলাম। অন্যদিকে ধর্মের নামে, নীতি নৈতিকতার নামে প্রজন্মের জীবন বাঁচাতে ইয়াবা-ফেনসিডিলের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে পারলাম না, এত লাভ কার? আজকে সকল দলমত নির্বিশেষে সবাইকে ভাবতে হবে গোপনে সন্তানকে ইয়াবা খাওয়াবো, নাকি কমমূল্যে স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর বিয়ার পান করতে দিবো?

উল্লেখ্য আরেক সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও এর আগে মদ বিক্রিকে ওপেন করার আহবান করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..