আশাশুনি বুরোঃ মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মাফ্ফারা তাসনীন ও সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান সহ বিভিন্ন দফতরের প্রধানগন।
বক্তারা দুর্নীতির প্রতিবাদকারি মঠবাড়িয়া সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানকে নিজ কার্যালয়ে এতিমখানার ভুয়া বিলে স্বাক্ষর না করায় তার উপর হামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃত গফ্ফারকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। ক্যাপশান- সমাজসেবা অফিসারের উপর হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধনের একাংশ।




