ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৬ জন মৃত চালক ও হেলপার সদস্যদের পরিবারের নিকট নগদ ৬ লক্ষ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার সময় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডের মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয়প্রার্থী আনোয়ারুল আজীম আনারের হাত থেকে তারা এ অনুদানের টাকা গ্রহণ করেন।
অনুদানপ্রাপ্ত পরিবারগুলো হলো-২৫৭ নং উপজেলার বলিদাপাড়া গ্রামের মৃত চালক সদস্য আব্দুর রহমান, ১৫৩১ নং মৃত চালক সদস্য ফয়লা গ্রামের আনিছুর রহমান, ১৬৫৮ নং চালক সদস্য কমলাপুর গ্রামের সুলতান আহম্মেদ, ৭৯২ নং মৃত হেলাপর সদস্য কোটচাঁদপুরের ওহিদুল ইসলাম ওহিদ, ১৯৬১ নং হেলপার সদস্য মহেশপুরের বাকোশপোতা গ্রামের আব্দুল মাজেদ এবং ৩৭৫৮ নং মৃত হেলপার সদস্য দৈলৎপুর গ্রামের শফিউদ্দিনের পরিবারের নিকট এ টাকা প্রদান করা হয়েছে। প্রতি মৃত চালক সদস্যদের পরিবারকে ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং মৃত হেলপার সদস্যদের পরিবারের নিকট ৭৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক ও মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, শ্রমিক লীগের সহ-সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, কাউন্সিলর মোক্তার হোসেন, আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ, কোটচাঁদপুর মহেশপুর মটরশ্রমির ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক রজব আলী মন্টু, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, প্রচার সম্পাদক নাসিম উল্লাহ, উপদেষ্ঠা সদস্য আনোয়ার হোসেন বাবু, মটরশ্রমিক ইউনিয়নের সচিব সোলাইমান হোসেন, সজিব হোসেনসহ মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাধারণ সদস্যগণ ও মৃত সদস্যদের পরিবার।
এ সময় এমপি আনার বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতা থাকা কালে শ্রমিকরা কোন সুযোগ সুবিধা পায়নি। আর এ সরকারের আমলে শ্রমিকরা সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। আপনারা নৌকার পক্ষে কাজ করবেন এবং এই সরকারের উন্নয়নের সফলতা গ্রামে গঞ্জে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।



