× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভা অনুষ্ঠিত আ.লীগের

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে আগামী ২৮ মার্চ সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানীর ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি।

সভা পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মির্জা আজম।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলন সফল ও সুন্দর করতে সকল জেলা ও উপজেলা পর্যায়ে সাজ-সজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লিফলেট বিতরণের মাধ্যমে একটি উৎসবমুখর, নান্দনিক পরিবেশ তৈরির নির্দেশনা দেন।

এ ছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের প্রতিচ্ছবি তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তুলে ধরারও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।

সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক শাহে আলম, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..