মওদুদ আহমদ ও সানাউল্লাহ মিয়ার আগাম জামিন

পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পরে আইনজীবী জয়নুল আবেদীন জানান, গত ৩০ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে একটি মামলা হয়। আর খিলগাঁও থানায় সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। এসব মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।