সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপিঃ সেতুমন্ত্রী

সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপিঃ সেতুমন্ত্রী

রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০৫ মে) সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিং কালে তিনি এ কথা বলেন।

করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে বলেন, এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।

সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী আরও বলেন করোনার অভিন্ন টার্গেট দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই। টাস্কফোর্স বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত হচ্ছে,  রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি। তিনি বলেন, সরকার করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল করতেও কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।