× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মওদুদের গুলশানের বাসায় রাজউকের উচ্ছেদ অভিযান

admin
হালনাগাদ: বুধবার, ৭ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাসায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানীউন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ মঙ্গলবার দুপুরে রাজউক কর্তৃপক্ষ এ অভিযান শুরু করে।

tবিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের  শায়রুল কবীর খান  অভিযানের বিষয়টি জানিয়েছেন।

শায়রুল কবীর খান জানান, রাজউক কর্তৃপক্ষ বিএনপি নেতা মওদুদের বাসা থেকে আসবাব বের করছেন। তবে মওদুদ আহমদ এখনো সেখানে এসে পৌঁছাননি।এর আগে গত ৪ জুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা বিষয়ে করা রিভিউ খারিজ করে দেন আপিল বিভাগ।

গত বছর ২ আগস্ট মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির নামজারির নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল গ্রহণ করেন আপিল বিভাগ। গত ৩০ আগস্ট এ মামলার ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ের বিরুদ্ধে পরে রিভিউ করেন মওদুদ।এক আবেদনের শুনানি নিয়ে ২০১০ সালের ১২ আগস্ট ওই বাড়ি মনজুর আহমদের নামে মিউটেশন করার জন্য হাইকোর্ট রায় দেন।

রাজউক এ রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ দায়ের করে ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি। ২০১৪ সালের ৯ মার্চ আপিল বিভাগ রাজউককেআপিলের অনুমতি দেন। এরপর চলতি বছর এ মামলার শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।২০১৩ সালের ১৭ ডিসেম্বর বাড়িটি নিয়ে দুদকের উপপরিচালক হারুনুর রশীদ রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা করেন।২০১৪ সালের ১৪ জুন এ মামলায় অভিযোগ আমলে নেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে তাঁদের আবেদন গত বছরের ২৩ জুন খারিজ করে দেন হাইকোর্ট।পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘লিভ টুআপিল’ করেন মওদুদ আহমদ। এ আবেদনের শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগ। মঙ্গলবারদুটি বিষয়ে রায় দেন আপিল বিভাগ।

দুদকের করা মামলার অভিযোগে বলা হয়, বাড়িটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির (রাজউক) কাছ থেকেএক বিঘা ১৩ কাঠার এ বাড়ির মালিকানা পান এহসান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তাঁর স্ত্রী অস্ট্রীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন এহসান। তাঁরা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।এর পর ১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ তাঁর ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে মামলায় অভিযোগ করে দুদক।


এ ক্যটাগরির আরো খবর..