× Banner
সর্বশেষ
মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

ব্রাহ্মণবাড়িয়ার ভয়াবহ গ্যাস উদগীরণে আতঙ্কিত এলাকাবাসী

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বিদ্যানগর শেরেবাংলা উচ্চবিদ্যালয়ে নলকূপের পাইপ বসাতে গেলে তীব্র গতিতে ও বিকট শব্দে গ্যাস, পানি, বালু বের হয়ে আসে। যা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।

বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যানগর শেরেবাংলা উচ্চবিদ্যালয়ে আল মামুন ভূঁইয়া জানান, সোমবার থেকে স্কুলে একটি গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। প্রতিদিনের মতো বুধবারও তারা স্কুলে আসে। পরে সকাল ৯টার দিকে হঠাৎ করে তারা দেখতে পায়, নলকূপের মুখ দিয়ে তীব্র গতিতে গ্যাসের সঙ্গে পানি ও বালু বের হয়ে আসছে। এই অবস্থায় পুরো স্কুলের মাঠ ডুবে যায়।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করেন। শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের গ্যাস উদগীরণস্থল থেকে কসবা সালদা গ্যাস ক্ষেত্রের দূরত্ব এক কিলোমিটার। এ ব্যাপারে আশপাশের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সতর্কতা হিসেবে বিদ্যালয়ের চারদিকে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ দিকে ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে পেট্রোবাংলা এবং সালদা গ্যাস ক্ষেত্রের জিওলজিক্যাল বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে আলামত পরীক্ষা করছেন। তাদের বরাত দিয়ে সালদা গ্যাস ক্ষেত্রের অপারেটর রেজাউল করীম জানান, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন জিওলজিক্যাল বিশেষজ্ঞরা। পরে তারা এই গ্যাস পকেট গ্যাস নাকি স্থায়ী গ্যাস, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

এই ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নলকূপের পাইপ দিয়ে এখনও গ্যাস ও বালি আসা বন্ধ হচ্ছে না। ইতিমধ্যেই পাইপ দিয়ে আসা বালি পড়ে বিদ্যালয়ের মাঠ ৩ ফুট উঁচু হয়েছে। বিদ্যালয়ের শহীদ মিনারটি দেবে গেছে। এ ছাড়াও বিদ্যালয়ের টিউবওয়েল, দুটি নারকেল গাছ অনেকটা দেবে গেছে। ঝুঁকিতে রয়েছে স্কুল ভবন। তারা জানিয়েছেন আমরা ইচ্ছে করলেই এই গ্যাস বন্ধ করতে পারছি না।


এ ক্যটাগরির আরো খবর..