× Banner
সর্বশেষ
কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত যশোর-বেনাপোল মহা সড়কে বিজিবি অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ভোটাধিকার, বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন প্রত্যাশা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৪১৮ জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ভ্যাটের হার হচ্ছে ১২ শতাংশ’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক: কার্যকরের অপেক্ষায় আইনে মূল্য সংযোজনকর (ভ্যাট) তিন শতাংশ কমানো হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় করা হলেও ব্যবসায়ীদের দাবির মুখে তা কমিয়ে ১২ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদের একজন সদস্য সাংবাদিকদের এই তথ্য জানান।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্ত্রী বলেন, ভ্যাটের হার তিন শতাংশ কমলে সরকারের রাজস্ব আয় কমে যাবে২৪ হাজার কোটি টাকা।

ব্যবসায়ীরা ভ্যাটের হার কমানোর দাবি পেশ করলেও এতেব্যবসায়ীদের লাভক্ষতির বিষয় দেখছেন নামন্তব্য করে এই মন্ত্রী বলেন, মূলত ভ্যাট দেয় জনগণ।২৪ হাজার কোটি টাকা রাজস্ব কম আদায় হলে এই ঘাটতি কীভাবে পূরণ হবে জানতে চাইলে ওই মন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্র বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে। সেখান থেকেই এই ঘাটতিটা পূরণ করা হবে।এর আগে বেশ কয়েকবার ভ্যাটের হার কমানোরইঙ্গিত দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে কী পরিমাণ কমবে তা বাজেটে নির্ধারণ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

সবশেষ গত রোববার সচিবালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকেও ভ্যাট কমানোর বিষয়ে কথা বলেছিলেন তিনি।আগামী ১ জুলাই থেকে নতুন নতুন ভ্যাট আইন কার্যকর হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..