× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

ভোলায় ৮০মন জাটকাসহ ২লাখ মিটার কারেন্ট জাল জব্দ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার তেতুঁলিয়া নদী থেকে বুধবার রাতে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করে একটি ফিশিং ট্রলার সহ ৮০ মন জাটকা ইলিশ মাছ ও ২লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে চরমানিকা কোস্ট গার্ড সদস্যরা।

আজ সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো কোস্টগাড চরকচ্ছপিয়া অফিসের সামনে এতিমখানায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দ জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। আটক ট্রলারটি উপজেলা মৎস্য অফিসারের হেফাজতে রাখা হয়েছে। চরমানিক কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিতকরে বলেন,প্রতিদিনের ন্যায় বুধবার রাতে জাটকা সংরক্ষণ অভিযানে গিয়ে তেতুঁলিয়ানদী থেকে একটি ফিশিং ট্রলার সহ ৮০ মন জাটকা ইলিশ ও ২লাখ মিটার কারেন্ট জাল আটক করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..