× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ভোলায় ৩টি আসনে এজেন্ট সংকটে বিএনপি

admin
হালনাগাদ: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রির্পোটার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলায় ৪টি আসনেই মধ্যে ভোলা-২, ভোলা-৩, ভোলা-৪ এই ৩টি আসনে এজেন্ট সংকটে পরেছেন বিএনপি’র প্রার্থীরা। বিশেষ করে নির্বাচনের শুরুতে থেকে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন বঞ্চিত নেতারা নির্বাচনী মাঠে না থাকায় তাদের সমর্থকরা মাঠে নামেনি। এছাড়া ভয়ে হুমকি ধামকিতে অধিকাংশ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গণহারে দলত্যাগ করে আ’লীগে যোগদেয়ার কারণে ধানের শীষ মার্কার প্রার্থীদের এজেন্ট সংকটে পরতে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা-১ আসনে ছাড়া বাকী ৪টি আসনে বিএনপি’র মনোনয়ন পাওয়া প্রভাবশালী নেতারা দীর্ঘ দিন নির্বাচনী এলাকায় ভোটারদের কাছ থেকে ছিলেন বিচ্ছিন্ন। তফসিল ঘোষণার পর এ আসনগুলোতে বিএনপি’র এসব প্রার্থীরা আসলেও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। যার বহিঃপ্রকাশ ঘটেছে ওই আসনগুলোতে হাজার হাজার নেতাকর্মীরা আ’লীগে যোগদান করার মধ্যদিয়ে।

নেতাকর্মীরা দলের মনোনীত এসব প্রার্থীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়া ও আ’লীগের হামলা, মামলার ভয়ে নির্বাচনের পুরোটা সময় নিজ বাড়িতে বসে কাটাতে হয়েছে। কোথাও একটি পোস্টার পর্যন্ত সাটাতে লোক পাননি তারা। যে কারণে ভোটেরদিন ভোট কেন্দ্রে প্রার্থীর পক্ষে এজেন্ট সংকটে পরতে হচ্ছে তাদের।

তবে এসব আসনে বিএনপি’র প্রার্থীদের দাবি আ’লীগ প্রার্থীদের সমর্থকদের হামলা,মামলা ও পুলিশের গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা ভোট কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করতে চাচ্ছেন না।

এসব অভিযোগ অস্বীকার করে আ’লীগ নেতৃবৃন্দ বলেন, নির্বাচন চলাকালীন সময় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে যেকয়টি হামলার ঘটনা ঘটেছে তা প্রত্যেকটি বিএনপি’র অভ্যন্তরীন দ্বন্দের কারণে হয়েছে। এখানে আ’লীগের নেতাকর্মীরা কোন হামলার ঘটনার সাথে জড়িত নেই। গ্রেফতারের বিষয়ে জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, পূর্বের মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়েছে। কাউকে হয়রানীর উদ্দেশ্যে গ্রেফতার করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..