ভোলায় স্কুল ছাত্রীকে ইভটিজিং অপরাধে এক যুবকের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি॥  ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের স্যামপুর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় অপরাধে মো. সজিব (১৮) নামে এক যুবককে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার(৭জুলাই) বেলা ১১টার দিকে স্যামপুর গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাসনাত খানের আদালতের হাজির করা হলে তাকে ১ বছরের কারাদ- প্রদান করেন।
মো. সজিব রাজাপুর ইউনিয়নের স্যামপুর গ্রামের মো. কামালের ছেলে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে ইভটিজিং করত। ওই ছাত্রীর অটোরিকশা চালক পিতা স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যক্তিদের কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। উল্টো সজিব তার অটোরিকশায় গাঁজা ও ইয়াবা রেখে ফাঁসানো ও মেয়েকে তুলে নেয়ার হুমকি দেয়। তার ভয়ে মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দেন।

এ ঘটনার পর গত শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক নিশিন্চ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।