× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

ভোলায় মরা গরুর মাংস বিক্রির অপরাধে একজনের কারাদন্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে মরা গরু জবাই করে কসাইয়ের কাছে গোস্ত বিক্রি করার অপরাধে বজলু(৩৫) নামের এক ব্যক্তিকে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(১৪মার্চ) সকালে অভিযুক্ত ওই ব্যক্তিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির আদালতে হাজির করলে তিনি এ দন্ড প্রদান করে।

দন্ডপ্রাপ্ত বজলু উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের রায়পুরাকান্দি এলাকার সর্দার বাড়ির মোখলেছুর রহমানের ছেলে।
জানা যায়, ভোরে মরা গরু জবাই করে লালমোহন পৌর শহরের এক কসাইয়ের কাছে ৪০ কেজি গোস্ত বিক্রি করে বজলু। যার বিনিময়ে তাকে ৫ হাজার টাকা দেয় ওই কসাই।

খবর পেয়ে সকাল ৭ টায় তার বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে। আটকের পর থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি’র কাছে আদালতে হাজির করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার হাবিবুল হাসান রুমি’তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..