ভোলায় প্রেমিকার নাম বুকে লিখে যুবকের আত্মহত্যা

ভোলা প্রতিনিধি॥  ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন প্রেমিকার নাম বুকে লিখে কাওসার (১৮) নামে এক যুবক আত্মহত্যা করার অভিযোগ উঠছে।

গতকাল দুপুরে সে বিষপান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কাওসার মৌলভীর হাট মাদ্রাসার সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়. কাওসার জংশন এলাকার মনি নামের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, আর ঐ সম্পর্কের অবনতির কারণে কাওসার আত্মহত্যা করতে পারে। কাওসার এর বুকে মনি নাম লেখা রয়েছে। তবে কে এই মনি তার পরিচয় এখনো জানা যায়নি।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক শ্রী রতন শীল জানান, লাশ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে এবং প্রাথমিক ভাবে জানা গেছে প্রেম সংক্রান্ত বিষয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে, তবে তদন্ত চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।