ভোলায় নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান

ভোলা প্রতিনিধি॥  ভোলায় নিরাপদ সড়কের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২রা আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও পোষ্টার হাতে ঢাকায় বাস চাপায় শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবদুল করিম ও একাদশ শ্রেণির দিয়া খানম মিমের মৃত্যু প্রতিবাদ জানায়। সেই সাথে খুনী বাস চালক এর ফাঁসি দাবী করে এবং নিরাপদ সড়কের দাবী জানায় যাতে আর কোনো শিক্ষার্থী, পথচারী অথবা কারো যেন এ ভাবে মৃত্যু না হয়। মানববন্ধন শেষে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।