ভোলায় জলদস্যূর আস্তানা থেকে বন্দুক সহ অস্ত্র উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলাঃ জলদস্যু সর্দার শিপন সিকদারকে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে গভীর জঙ্গলের আস্তানা থেকে এই অস্ত্র উদ্ধার করেন।

ভোলার তজুমদ্দিনে পুলিশের হাতে আটক জলদস্যু সর্দার শিপন সিকদারের স্বীকারোক্তিতে গভীর জঙ্গলের আস্তানা থেকে দেশীয় বন্দুর সহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার মেঘনার বাসনভাঙ্গা চরে জলদস্যু সর্দার শিপন সিকদারকে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করেন। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরজহিরউদ্দিনের মেঘনায় জাকাতিকালে জেলেদের হাতে আটক ও মারধরের স্বীকার চিকিৎসাধীন জলদস্যু সর্দার শিপন সিকদারের স্বীকাররোক্তি ও দেখানো মতে বাসনভাঙ্গা চরের জঙ্গলের আস্তানা থেকে দেশী তৈরী একনালা বন্দুক একটি,চাপাতি একটি,বগিদা একটি,বাংলা দা একটি,বটিদা একটি ও লোহার তৈরী কাটা ১০টি পাইপ উদ্ধার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।