× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

ভোলায় কালবৈশাখী ঝড়ে ছয়টি ঘর বিধ্বস্ত

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২০
ভোলায় কালবৈশাখী ঝড়

কামরুজ্জামান শাহীন, ভোলা॥ ভোলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ছয় ঘরবাড়ি বিধ্বস্ত ও শতাধিক গাছপালা এবং বিদ্যূৎতে খুটি উপড়ে গেছে। বুধবার(৬ মে) সকাল সাড়ে সাতটায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনয়নের ৭নং ওয়ার্ডে এসব ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় ঝড়ে ভোলা জেলা সদরের চরসামাইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রতিবন্ধী এক ব্যাক্তির ঘরসহ ৬টি ঘরবাড়ি বিধ্বস্ত ও উপড়ে গেছে শতাধিক গাছপালা এমনকি বিদ্যূৎতের খুটি।

বিধ্বস্ত ঘরগুলো হলো-আবুল কালাম, শাজাহান আলমগীর, আলী হোসেন আলামিন, মজিবল হক, প্রতিবন্ধী ফারুকের।

বিধ্বস্ত ঘর মালিকরা জানায়, হঠাৎ সকালবেলা কালবৈশাখী ঝড় শুরু হয় আর সেই ঝড়ে মুহুর্তে¡র মধ্যে আমাদের ঘরের উপর গাছপালা ভেঙ্গে পড়ে ঘরগুলো বিধ্বস্ত হয়ে পড়ে যায়।

চরসামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর বলেন, আমরা ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের ঘরের তালিকা করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়েছি।

ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন বলে জানান। তবে ক্ষতিগ্রস্থ বাড়িঘরের সংখ্যা তিনি বলতে পারেননি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে খোঁজ খবর নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..