ভোলা প্রতিনিধি॥ ভোলায় সদর উত্তর দিঘলদী এলাকা থেকে কবির(৩৫) নামের এক যুবককে ৪পিচ ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। মঙ্গলবার(২৮আগষ্ট) রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। কবির চিরকুমারীয়া ১নং ওয়ার্ডের জাহাগীর আলমের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দিঘলদী ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে কবিরকে ৪পিচ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা মডেল থানার মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।





