মধুখালীতে স্পট ডিলিং লাইসেন্স বিতরণ

মধুখালীতে স্পট ডিলিং লাইসেন্স বিতরণ

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার পি.এ.এ. এর উদ্যোগে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে অত্যাবশ্যকীয় পণ্যের স্পট ডিলিং লাইসেন্স ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ই এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও গ্রাহকদের হাতে স্পট ডিলিং লাইসেন্স তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস।

এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহিলা মোর্শেদা আক্তার মিনা, জেলা নেজারত ডেপুটি কালেক্টর মোঃ মুজিবুল ইসলাম সহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।